Niggaa Funny Review EP-8 | Bangla Nigga Video | Bangla Funny Video | Sopner Bangladesh420
Posts
Showing posts from October, 2020
- Get link
- X
- Other Apps
শাহরুখ খানের সঙ্গে একই সিনেমায় আরিফিন শুভ! বলিউড কিং শাহরুখ খানের সঙ্গে নাকি একই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভ! এমন খবরই এখন শোনা যাচ্ছে চলচ্চিত্রপাড়ায়। সম্প্রতি শাহরুখ খানের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করা একটি ছবির নিচে কমেন্ট করে এক ভারতীয় ভক্ত তাকে বড় পর্দায় ফিরে আসার অনুরোধ করেন। তবে শাহরুখ সেই ভক্তকে কোনো জবাব না দিলেও আরিফিন শুভ বলেন, ‘আর মাত্র দুই মাস।’ শাহরুখ ভক্তকে শুভর জবাব দেয়ার পর থেকেই বিষয়টি গুঞ্জনের ডালপালা মেলেছে বাংলাদেশে। শুভর ভক্তরাও বেশ নড়েচড়ে বসেছেন। অনেকের প্রশ্ন– তাহলে কি শাহরুখের প্রত্যাবর্তনের সেই সিনেমার সঙ্গে শুভ সম্পৃক্ত? শুভর একটি ঘনিষ্ঠ সূত্রও দাবি করছে, শাহরুখ খানের সঙ্গে পর্দা ভাগাভাগি করবেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেতা আরিফিন শুভ। এ ছাড়া ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুভর মুম্বাই সফর কেন্দ্র করে গুঞ্জন আরও শক্ত হয়। ওই সময় শুভ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি আপলোড করে জানিয়েছিলেন, ‘খুব আকর্ষণীয় কিছু শিগগিরই আসছে। এমন কিছু যা আপনি বলিউডে কখনও দেখেননি।’ শুভ প্রথমে ‘বলিউড’ লিখলেও সামাজিক যোগাযোগমাধ্যমে আল...
- Get link
- X
- Other Apps
বাবা-ছেলের আলাদা দলের রাজনীতি করা দোষের না: মির্জা ফখরুল গণতান্ত্রিক দেশে বাবা-ছেলের আলাদা দলের রাজনীতি করাটা দোষের কিছু না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্রদলের কাউন্সিলে আওয়ামী লীগ নেতার ছেলের সভাপতি পদে প্রার্থী হওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, ছাত্রজীবনে বাবা একটা দলের রাজনীতি করতেন আর আমি করতাম অন্য দলের। এতে কোনো সমস্যা হয়নি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে ফখরুল এ কথা বলেন। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী হিসেবে আলোচনায় থাকা কাজী রওনকুল ইসলাম শ্রাবণ আওয়ামী পরিবারের সন্তান। তার বাবা যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান। তার তিন ভাই যশোর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত। এ নিয়ে তৃণমূলে অনেক আলোচনা চলছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক দেশে থাকতেই পারে যে বাবা একটা রাজনীতি করবেন, আমি একটা রাজনীতি করব। আমার ছাত্রজীবনে আমার বাবা একটা দলের রাজনীতি করতেন আর আমি একটা...
- Get link
- X
- Other Apps
এক রাতের জন্য কত? উত্তরে যা বললেন স্বস্তিকা! পশ্চিমবঙ্গের জনপ্রিয় সাহসী অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। আলোচনা যেন তার পিছুই ছাড়েনা। সেইসাথে সোশ্যাল সাইটে তাকে আক্রমণ করে আসে নানা বিতর্কিত মন্তব্য। আর তার উত্তরে কোন দ্বিধা না রেখে কাটছাট উত্তর দিয়ে ভক্তদের তারিফ কুড়িয়ে নেন এই অভিনেত্রী। এবার তন্ময় ঘোষ নামের এক ব্যবহারকারী স্বস্তিকার একটি ছবিকে কেন্দ্র করে তাকে ‘এক রাতের জন্য কত টাকা নেন?’ এমন প্রশ্ন করে বসেন। আর উত্তরে বেশ কড়া করেই জবাব দেন স্বস্তিকা। তন্ময়ের ওই আপত্তিকর টুইটের জবাবে স্বস্তিকা লিখেন ‘আপনার সেই সামর্থ্য নেই স্যার। বিনামূল্যে কেবল কল্পনা করতেই পারেন। এটাই চেষ্টা করুন।’ স্বস্তিকার এমন উত্তরে তার ভক্তরা তার প্রশংসায় মেতেছেন। তেমনি তন্ময় ঘোষকে আক্রমণ করেও বেশ টুইট করছেন তারা।
- Get link
- X
- Other Apps
মেয়ের সঙ্গে ছবি দিয়ে সমালোচনায় আমির খান! রমজান মাসে মেয়ের সাথে নিজের ফেসবুক পেজে ছবি দিয়ে সমালোচনার মুখে পড়েছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। গতকাল চাচাতো ভাই ও পরিচালক মনসুর খানের জন্মদিন উপলক্ষে পরিবার নিয়ে একত্র হন আমির। সেই উপলক্ষে জন্মদিনের কিছু ছবি ফেসবুকে শেয়ার করেন। সেই পোস্টের একটি ছবিতে দেখা যায় মেয়ে ইরার সঙ্গে খুনসুটি করছেন তিনি। তার পড়নে ছিলো ছোট পোশাক। আর তা নিয়েই ক্ষেপেছেন সোশাল মিডিয়ায় তার সমালোচকরা। তবে আমিরের পক্ষ নিয়েও দাঁড়িয়ে গেছেন অসংখ্য ভক্তরা। তাদের মতে এটা বাবা-মেয়ের ভালো সম্পর্কেই প্রকাশ করেছে। ফেসবুকের পেজের ছবিতে দেখা গেছে প্রায় ২ হাজারের মতো কমেন্ট-পাল্টা কমেন্ট। প্রায় ৪শ মতো শেয়ারও হয়েছে। আমির ইসলাম ধর্মাবলম্বী হলেও, তার স্ত্রী কিরণ রাও হিন্দু। তবে আমির খান নিজের ধর্মের প্রতি শ্রদ্ধা জানাতে, নিজের মাকে নিয়ে হজেও গিয়েছেন তিনি।
- Get link
- X
- Other Apps
ড্র নিয়েই মাঠ ছেড়েছে ম্যান সিটি ও চেলসি বিগ ম্যাচে জয় পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড-চেলসির কেউই। গোল শূন্য ড্র হয়েছে দুই দলের এই ম্যাচ। ওয়েস্ট হ্যামের সাথে ড্র করেছে ম্যানচেস্টার সিটিও। তবে শেফিল্ড ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে লিভারপুল। ওল্ড ট্রাফোর্ডে প্রথমার্ধে প্রতিপক্ষের রক্ষণ ভাঙ্গার একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি রেড ডেভিলরা। ম্যাচের দ্বিতীয়ার্ধে ইউনাইটেডের জার্সি গায়ে অভিষেক হয় উরুগুইয়ান এডিনসন কাভানির। ল্যাম্পার্ড শিষ্যরাও পেয়েছিলেন ম্যাচে এগিয়ে যাবার সুযোগ। তবে টিমো ওয়ার্নার-পুলিসিচরা ব্যর্থ হওয়ায় গোল শূন্য ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের। ৬ ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ অবস্থানে চেলসি আর ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।